ঢাকা
logo
প্রকাশিত : October 31, 2025

হবিগঞ্জের মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

ইলিয়াস কাঞ্চন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আশিক মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে একই গ্রামের আব্দুল মিয়ার (৪০) ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আদাঐর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশু ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে।

ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

ভিক্টিমের মা জানিয়েছেন, বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে লম্পট আশিক। ভিক্টিমের চিৎকারে লোকজন জড়ো হলে ধর্ষক আশিক পালিয়ে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিক্টিম হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram