ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2025

মির্জাগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার ৬টি ইউনিয়নের যুবদলদলের নেতাকর্মী ও সমর্থকদের সমন্বয়ে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, বাদ্যযন্ত্র বাজিয়ে সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে আনন্দ র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গাজী রাসেদ সাম্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, মোঃ মনিরুল ইসলাম খন্দকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নাশির উদ্দীন হাওলাদার, মোঃ সুজন হাওলাদার, সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমানসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram