

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের তালেপুর (রসুলপুর ) এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতে কলাতিয়া ইউনিয়নের তালেপুর রসুলপুর গ্রামের সাদ্দামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক জানান, রাতে ৬/৭ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে তাদের জিম্মি করে ২০ ভরি স্বর্ণ, ২ লক্ষ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এসময় ডাকাত দলের সদস্যরা তাদের সাথে কোন খারাপ ব্যবহার করেনি বলেও জানান তিনি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো: ইলিয়াস হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
