ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৫
logo
প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৫

মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক সাইক্লোন শেল্টারের উদ্ধোধন

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: দুর্যোগকে করব জয়, এ দৃঢ় প্রত্যয় নিয়ে উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্যোগ মোকাবেলায় গ্রামীণ জনপদের মানুষের আশ্রয়ের জন্য সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় এ সাইক্লোন শেল্টারটি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্ধোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জমিদাতা মো. সেলিম মিয়া, থমার্স মনিটর মনিটরিং অফিসার (ডাইকোনিয়া), প্রকৌশলী রাহাতুল আরেফিন, কনস্যালটেন্ট রেবেকা ট্রেগারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

জানা গেছে, জার্মান সরকারের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে জলবায়ু পরিবর্তনতার প্রকল্পের মাধ্যমে খাউলিয়া ইউনিয়নের বলেশ্বর ও পানগুছি নদীর মোহনায় ফাসিয়াতলা গ্রামে ২৩ শতক জমির ওপরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এ সাইক্লোন শেল্টারটি নির্মাণ করা হয়েছে। দুর্যোগকালীন এ গ্রামীণ জনপদের ৪ শতাধিক মানুষ এ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য আশ্রয়নে ব্যবস্থা রয়েছে। গবাদি পশুর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, আপতকালিন সময়ে আশ্রয়ণ শেল্টারের অবস্থান নেওয়া মানুষের জন্য রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, বীজ সংরক্ষণ, দুর্যোগকালীন স্বাস্থ্য সেবা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বায়োগ্যাস পদ্ধতি, সৌরচালিত বিদ্যুৎ ব্যবস্থা।

প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, উপকূলীয় মোরেলগঞ্জ উপজেলায় অত্যাধুনিক এ সাইক্লোন শেল্টারটি নির্মিত হওয়ার ফলে বিশেষ করে নদী তীরবর্তী মানুষের আশ্রয়ে একটি বড় মাধ্যম হয়ে দাড়িয়েছে। সাধারণ জনগণের কথা চিন্তা করে জমিটি যিনি দান করেছেন তিনি নিশ্চিত একজন বড় মনের মানুষ। আমাদের কাজ হবে প্রতিটি মানুষের নিজের মনে করে সংরক্ষনে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram