ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৫

দেশের ক্রান্তিকালে জনগণের পাশে থাকে জিয়া পরিবার: আমান উল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি: দেশের ক্রান্তিকালে, দুর্যোগে ও বিপদে জনগণের পাশে থাকে জিয়া পরিবার। বিএনপি সব সময় জনগণের পাশে ছিলো, আছে, থাকবে। একটি দল যাদের জন সমর্থন নেই, তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায়। বাংলাদেশে কোনদিন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ রবিবার (২৬ অক্টোবর) সন্ধায় কলাতিয়া ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশের মানুষ এখনও তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই প্রবীণ নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিন রানার সভাপতিত্বে ও কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চানমিয়া, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার, কলাতিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আউয়াল সিকদার, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীরসহ কলাতিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram