ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2025

মোল্লাহাটে ভিডিও কলে আগাছানাশক পান করে গৃহবধূর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ভিডিও কলে স্বামীর সামনে আগাছা নাশক (Weedi Cide) ওষুধ পান করে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম পিয়াসী (২০)। তিনি উপজেলার কামারগ্রামের সজীব শেখের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ছিলেন। শুক্রবার পিয়াসী মোবাইল ফোনে স্বামী সজীবের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে আগাছা নাশক ওষুধ পান করেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিয়াসীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পরে তিনি মারা যান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram