ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৫

আক্কেলপুর রেলস্টেশন মাস্টারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুনের অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা, যাত্রীদের সাথে দুর্ব্যবহারসহ নানা অভিযোগের ভিত্তিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টার সময় আক্কেলপুর রেলস্টেশনের প্লাটফর্মের উপর আক্কেলপুরবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তুহিন, পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান, তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশীদ পিন্টু, বিএনপি নেতা কামরুজ্জামান মিলন, প্রভাষক খায়রুল ইসলাম চৌধুরী রুবেল, মাসুদুর রহমান চৌধুরী, ছাত্রনেতা আরমান হোসেন কানন, মানিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুনের অনিয়ম, দুর্নীতি চরম পর্যায়ে পৌছে গেছে। তিনি স্টেশনের বিভিন্ন দোকান থেকে মাসিক চাঁদা নেন। ঢাকাসহ বিভিন্ন এলাকার ট্রেনের টিকেট কালোবাজারীদেরকে সহযোগিতা করে থাকেন। সময়মত টিকেট না দিয়ে তিনিও নির্দিষ্ট দোকানে যেতে বলেন। যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram