ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2025

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, অভিযানে আনুমানিক তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি–২৮ থেকে প্রায় ৩০০ গজ উত্তর–পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। রাত প্রায় ১০টার দিকে তারা মিয়ানমার সীমান্ত এলাকা থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ধান ক্ষেতের ভেতর একটি সাদা পলিব্যাগে রাখা নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ঘটনাস্থলের আশপাশে রাতভর তল্লাশি চালানো হয় এবং পলাতক চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram