ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2025

শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শশুরের হাতে পুত্রবধূ খুনের অভিযোগ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী শশুরের হাতে লিমা খাতুন (২৮) নামের এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী এবং দুই সন্তানের জননী। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ লিমার ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, লিমাকে ধারালো অস্ত্র দিয়ে গভীর আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার শশুর মুকুল শেখ (মানসিক প্রতিবন্ধী) পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুকুল শেখই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

নিহত লিমার স্বামী আব্দুর রব জালান, আমার মানসিক প্রতিবন্ধী পিতা আমার স্ত্রীকে খুন করেছে। এদিকে এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram