ঢাকা
logo
প্রকাশিত : October 25, 2025

চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী বাইকার। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন (৩১) এবং একই উপজেলার গোসারকান্দি এলাকার মো. দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)। আহত নারী বাইকারের নাম অথৈ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে তিন বাইকার মোটরসাইকেলযোগে মাদারীপুর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। ইসলামনগর দরগাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মুসা মোল্লাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ উদ্দিন ও মুসা মোল্লা মারা যান।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘাতক পিকআপটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram