ঢাকা
logo
প্রকাশিত : October 25, 2025

সিলেটে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে সিলেটে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর ২০২৫ শনিবার সিলেটে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। 

এসময় তাৎক্ষণিক খেলাপি ও শ্রেণীকৃত ঋণ হতে নগদ মাত্র ১ কোটি ২৪ লক্ষ টাকা আদায় হওয়ায় এতদবিষয়ে ব্যবস্থাপনা পরিচালক সার্কেলের ঋণ আদায়ে সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেন।

এছাড়াও তিনি এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, রেমিট্যান্স আহরণের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram