ঢাকা
logo
প্রকাশিত : October 25, 2025

শ্রীবরদীতে জামায়াতে ইসলামী'র ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) মানবসেবা ডায়াগোনস্টিক সেন্টার শেরপুরের সৌজন্যে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সার্বিক সহযোগিতায় কুড়িকাহনিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসায় সকালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম।  কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল এরশাদ আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে বাংলাদেশ  জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এফ.এম মফিদুল ইসলামসহ কুড়িকাহনিয়া ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এময় অধ্যাপক ডা. মো: মোস্তফা তারিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram