ঢাকা
logo
প্রকাশিত : October 24, 2025

সুনামগঞ্জে বাস খাদে পড়ে মা মেয়েসহ দুইজন নিহত

একে মিলন, সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার পর্যটনস্পট টাংগুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাজধানী ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, 'সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লি.-এর ১১ উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে দুরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলস যোগে (১৫-৬০৮২) আসেন। বাসটি দুর্ঘটনা স্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। একই সময়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি দল।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram