ঢাকা
logo
প্রকাশিত : October 23, 2025

চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চৌগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে মাঠে আগাম শীতকালীন সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও অড়হড় আবাদে উৎসাহ দিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

‎এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) তাসমিন জাহান। নির্বাহী অফিসার (ভারঃ) তাসমিন জাহান কৃষকদের মাঝে বীজ হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

‎উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর উবাইদুল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও কৃষকগণ।

‎উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এস এ এও) ফয়সাল খান বলেন, উপজেলার এগারো ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মোট তিন হাজার জন (৩০০০) জন কৃষক এই প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন। ‎এর মধ্যে উপজেলার কৃষকদের মাঝে গম-২৫০ কেজি, সরিষা-৩০০০ কেজি, চিনা বাদাম-৮০ কেজি, পেঁয়াজ-৩০ কেজি, সূর্যমুখী-৩০ কেজি, মসুর-১৬০ কেজি, অড়হর-২০ কেজি, সর্বমোট ৩৫৭০ জন এই সুবিধা পাচ্ছেন।

‎ফুলসারা ইউনিয়ন, পাশাপোল, সিংহঝুলি, ধুলিয়ানী, চৌগাছা সদর, জগদীশপুর, চৌগাছা পৌরসভা, পাতিবিলা ইউনিয়ন, হাকিমপুর ইউনিয়ন, স্বরুপদাহ, নারায়ণপুর ও সুখপুকুরিয়া ইউনিয়নের কৃষককে এই প্রণোদনা দেয়া হচ্ছে।

‎উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, কৃষক প্রতি ১ কেজি সরিষা, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে কৃষকদের। গম জন প্রতি ২০ কেজি, চিনা বাদাম ১০ কেজি, পেঁয়াজ ১ কেজি, মসুর ৫ কেজি, অড়হর-২ কেজি। যাদেরকে প্রণোদনা দেয়া হয়েছে তাদের অধিকাংশ কৃষক নিয়মিত রবি মৌসুমির আবাদ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দাবি।

‎উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে রবি মৌসুমির আবাদে একধাপ এগিয়ে গেলো। সরিষার তৈল আমাদের সংসার জীবনে অনেক প্রয়োজন। এতে চাষিদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বাড়বে। ‎তিনি আরও বলেন, যারা রবি মৌসুমের আবাদ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভক্ত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram