ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৫

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝাঞ্জাইল গামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ধাক্কা লেগে অজ্ঞাতনামা বৃদ্ধ (৬৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গোলাম কিবরিয়া আরও জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram