ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৯
logo
প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৫

কাঠালিয়ায় তিন জেলেকে জরিমানা, অবৈধ জাল জব্দ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে জরিমানা ও ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গত ২৪ ঘন্টায় বিষখালী নদীর বিভিন্ন স্থানে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে ইলিশ মাছ ধরা অবস্থায় তিন জেলে আটক ও ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম আটককৃত প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা করেন।

জরিমানা প্রাপ্ত জেলেরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার, কালাম হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার ও আমির শিকদারের ছেলে মোঃ আশিক শিকদার। আটককৃত জাল উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার জানান, গত ২৪ ঘন্টায় বিষখালী নদীতে অভিযান চালানো হয়। এ সময় মা ইলিশ ধরা অবস্থায় তিন জেলেকে আটক করা হয় ও ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram