ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2025

গৌরীপুরে মিঠু হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদন্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে কলেজ ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যার দায়ে পলাতক দুই ভাইকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতিতে এই রায় দেন। দন্ডিত এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু সহোদর ভাই। তারা উপজেলার পৌর শহরের বাড়ীওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেবিট বাদলের ছেলে।

দীর্ঘ শুনানির পর স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে বুধবার এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী ও জজ আদালতের পিপি এডভোকেট আকরাম হোসেন ও এডভোকেট আব্দুস সোবহান সুলতান।

নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশাদার খুনি ডেবিট রকি ও ডেবিট সেন্টুকে দিয়ে আমার একমাত্র ছেলে মিঠুকে নৃশংসভাবে হত্যা করে। সে অনার্স চুতর্থ বর্ষের ছাত্র ছিল। মৃত্যুদন্ডের আদেশে অত্যন্ত খুশি ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রায় দ্রুত কার্যকর করার দাবী জানান তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পৌর শহরের পাটবাজারস্থ টিপু সুলতানের স্বর্নের দোকানে দণ্ডিতদের সাথে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে নিহত মিঠু ঝগড়া থামাতে গেলে ডেভিট রকি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রকি, সেন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক মামুনকে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামুনকে বাদ দিয়ে রকি ও সেন্টুকে আসামী করে চার্জশীট প্রদান করেন গৌরীপুর থানা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram