ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2025

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: “মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বুধবার ১০টায় র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

বিআরটি এর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার এর সঞ্চালনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন তথ্য উপস্থাপন করেন সওজ জয়পুরহাট এর নির্বাহী প্রকৌশলী রাজস খান, সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মেহদী খান, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, রেড ক্রিসেন্ট জয়পুরহাট এর ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি নুর-ই-আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মাত।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ও নিরাপদ সড়কের উপদেষ্টা গোলজার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম লিটন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভা শেষে মোটরসাইকেল চালকদের মাঝে ২০টি মানসম্মত ফ্রি হেলমেট বিতরণ করা হয়।

সভায় বক্তারা জানান, যানজট নিরসনের নিয়ন্ত্রিত যানবাহন যত্র-তত্র গাড়ি পার্কিং না করা, ফোর লেনের দুই ধারে অবৈধ ফুটপাত দখল মুক্ত করাসহ শহরের রোড ক্যাপাসিটি অনুযায়ী যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram