ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

মসজিদ ইবাদত সিজদার স্থান, এটাকে দুনিয়াবি জায়গা বানিয়ে রাজনীতি করবেন না: বজলুল করিম চৌধুরী

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: "মসজিদ ইবাদত সিজদার স্থান, এটাকে দুনিয়াবি জায়গায় বানাবেন না" মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, মসজিদে জামায়াত শিবিরের দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি ও জামায়াত দুই দলের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা কাম্য নয়। আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো মসজিদ নিয়ে আমরা রাজনীতি না করি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে ঘটনাস্থল কাশেম বাজার জামে মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হাসিনার পতনের পর দেশে একটা ভালো সময় এসেছে। গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। এসময় আমরা যারা গত ১৭ বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, তারা যদি এখন নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করি, তাহলে ফাসিস্ট সুবিধা নিবে।

বজলুল করিম চৌধুরী আবেদ আরো বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা বলে দিয়েছি, আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করবে, সংযম দেখাবে। আমাদের নেতাকর্মীরা কাউকে আক্রমণ করবে না। তবে আমাদেরকে বাঁচানোর অধিকার আমাদের আছে, আমাদের উপর কেউ জুলৃম করতে আসলে তা প্রতিহত করার অধিকার আমাদের আছে।

তিনি বলেন, বিএনপির তৃণমূলের সব নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে আমাদের সংগ্রাম অব্যাহত আছে, যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ভোটাধিকার অর্জিত না হবে, আমরা সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করবো। জনগণ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা জনগণের অধিকার রক্ষায় এদেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করবো।

এরআগে, বজলুল করিম চৌধুরী আবেদ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ১৯ অক্টোবরের ঘটনায় আহত নেয়াজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক রায়হান ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনকে দেখতে তাদের বাড়িতে যান, খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রোববার জামায়াত শিবির দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram