ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের জাল ধ্বংস

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের চরঘেরা জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই উপজেলা টিমের সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এসময় ২৪ কেজি বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় একটি এতিম খানায় হস্তান্তর করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকে আমরা তৎপর রয়েছি। ইতিপূর্বে সচেতনতামূলক সভা করেছি ও অভিযান চালিয়েছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালানো হয়। এসময় ২৪ কেজি বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় একটি এতিম খানায় হস্তান্তর এবং ১ লক্ষ ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং সাগরে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা রোধ করা সম্ভব হয়।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram