ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটাতে ফুল-চকলেট নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটাতে ফুল চকলেট নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকার সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে প্রতিবন্ধী শিশুদের জন্য এসব উপহার সামগ্রী নিয়ে যান তিনি।

এসময় মানবিক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা একদিন আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি তাদের যে সেক্টরে আগ্রহ আছে সেই সেক্টরে কাজ করার সুযোগ করে দিতে পারি, তারা সে সেক্টরে অনেক ভালো করবে। আমরা তাদের পাশে আছি।

এদিন তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টি নিয়ে যান। শিশুরা তাকে পেশে খুশিতে আনন্দে উল্লাসে মেতে উঠেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে তাদের প্রতিদিন কি পরিমাণ কষ্ট করতে হয় কতটা চ্যালেঞ্জিং সময় পার করতে হয় একমাত্র সে পরিবারে সদস্যরাই উপলব্দি করতে পারেন। চ্যালেঞ্জ শিশু যারা আছে তাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধা। সেই মেধার দিকটা আমাদের বের করে আনতে হবে। আমরা যারা তাদের নিয়ে কাজ করছি তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা যেন বের করে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শাহনেওয়াজ ও প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram