ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

নারায়ণগঞ্জে ফের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের উলঙ্গ লাশ উদ্ধার

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ফের অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, মরদেহটি ছিল উলঙ্গ এবং তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram