ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

ফেনীর সোনাগাজীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে সাইফুল ইসলাম নোবেল নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক এবং চরগণেশ গ্রামের বিএনপি নেতা আবুল কালামের ছেলে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইস্রাফিল সুমন জানান, তিনি তাকিয়া রোড় থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় নোবেলও তার গাড়ীতে উঠে। সোনাগাজী সরকারি কলেজ এলাকা পার হতেই কয়েকজন দুর্বৃত্ত পিছন থেকে ডাক দিয়ে আমাদের গাড়ি থামায়। গাড়ি থামিয়ে নোবেলকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। নোবেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট থানায় গিয়ে জানিয়েছেন, আসিফ ও নিলয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ছাত্রদল নেতা নোবেলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে। ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram