ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১০
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাসান বাবু (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) সৌদি আরব সময় ভোর ৫ টার দিকে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

নিহত হাসান বাবু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নিহতের বাবা জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবু দীর্ঘ ৪ বছর পূর্বে সৌদি আরব যান। সে চার বছর যাবত সৌদি আরবের জেদ্দা শহরে থাকে। সেখানে একটি কোম্পানির মালবাহী গাড়ী চালকের চাকরি করতো। সোমবার সৌদি আরব সময় ভোর ৫ টার দিকে গাড়ী নিয়ে বের হলে দুর্ঘটনায় গাড়ীর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, আমার বাবার লাশ কবে আসবে, সেই অপেক্ষায় রয়েছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram