ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

নাফ নদীতে বিজিবির নৌ-অভিযান: ইয়াবাসহ ৩ রোহিঙ্গা পাচারকারী আটক

জসিম সিদ্দিকী, কক্সবাজার: মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে টেকনাফের নাফনদীতে বিজিবি পরিচালিত এক শ্বাসরুদ্ধকর নৌ-অভিযানে ইয়াবাসহ তিন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযানে একটি হস্তচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই রাতে নাফ নদীতে বিশেষ নজরদারি চালানো হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়ানমারের মংডু খাল এলাকা থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করে বিজিবি সদস্যরা।

ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে দ্রুত দুটি অত্যাধুনিক নৌযান নিয়ে বিজিবির টহল দল কৌশলগতভাবে নদীতে ফাঁদ পাতে। রাতের অন্ধকারে নৌকাটি মিয়ানমারের জলসীমা অতিক্রম করে বাংলাদেশের দিকে এগিয়ে এলে সেটিকে মাঝনদীতে ঘিরে ফেলে বিজিবি।

পরবর্তীতে নৌকা তল্লাশি করে বিশেষভাবে লুকানো চারটি পানি নিরোধক প্যাকেট থেকে ৪০, হজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, আব্দুল হাফেজ (১৮), রবি আলম (২৩) ও রেজু আলম (১৯)। তারা আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অভিযান শেষে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, বিজিবির আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও পেশাদারিত্বের কারণে জলসীমা ব্যবহার করে মাদক ও মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। এই অভিযান বিজিবির দক্ষতা ও নিষ্ঠার উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, এফডিএমএন পরিচয়ে যারা ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থান করছে বা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আটক তিন রোহিঙ্গা পাচারকারী ও উদ্ধার করা ৪০ হাজার ইয়াবা এবং হস্তচালিত কাঠের নৌকা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষায় বিজিবি অব্যাহতভাবে কাজ করছে এবং এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানায় বাহিনীটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram