ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

দিনাজপুরের বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও আবু তালেব।

অভিযানে দুদক দেখতে পায়, দালালরা সেটেলমেন্ট অফিসের কর্মচারীর পরিচয়ে লোকজনের কাছ থেকে অর্থ নিয়ে কার্যক্রম সম্পন্ন করছে। অভিযোগের সত্যতা পেয়ে দুদক জানায়— রেকর্ড সরবরাহের নামে প্রতি সেবা গ্রহণকারীর কাছ থেকে মোট ৩০০ টাকা নেওয়া হয়। ওই অর্থের একটি অংশ সাবেক ড্রাফটসম্যান সাইদুলের কাছে পৌঁছায় বলেও দুদককে জানানো হয়।

এছাড়া সরকারি ১৮ একর জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দুদক কয়েকটি দাগে অনিয়মের প্রমাণ পায়। বিষয়টি ‘বড় ধরনের গরমিল’ বলে উল্লেখ করে দুদক জানায়, সবকিছু যাচাই–বাছাই শেষে কমিশনের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram