ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

টাঙ্গাইলে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের দখল ও ধ্বংসের পায়তারা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করে মওলানা ভাসানী পরিবার, ভক্ত, মুরিদান ও অনুসারীরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মওলানা ভাসানীর নাতী ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হযরত খান ভাসানী, প্রচার সম্পাদক ডা. করিম, মওলানা ভাসানী স্মৃতি সংঘের কর্মকর্তা ডক্টর ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণঅধিকার আন্দোলনের অগ্রদূত মওলানা ভাসানীর নামে ও নিজহাতে সন্তোষে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখলদারদের হাতে পড়েছে। এসব প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা দাবি করেন। ভাসানীর আদর্শের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে এসব দখল ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

পরে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হযরত খান ভাসানী, প্রচার সম্পাদক ডা. করিম, মওলানা ভাসানী স্মৃতি সংঘের কর্মকর্তা ডক্টর ইদ্রিস আলী জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, ভাসানী অনুসারী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram