ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

বাবুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বাবুগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাহারুল হক সহায়তা প্রদান করেন।

অভিযান চলাকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ মজুত রাখার প্রমাণ পাওয়ায় তিনটি দোকানে মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram