ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় আবুল কালাম খান (৫৫) নামে‌ এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকালে যশোর খুলনা মহাসড়কের আলীপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল কালাম খান উপজেলার প্রেমবাগ চাপাতলা এলাকার মৃত ইনসার আলী খানের ছেলে।

নিহতের ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, আবুল কালাম খান সকালে সবজি ক্ষেত থেকে ২০ কেজি পটল নিয়ে সাইকেলেযোগে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram