ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

সংসার সামলেও জিপিএ-৫ পেল সুমাইয়া

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সুহাতা গ্রামের সুমাইয়া আক্তার নবীনগর মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

এ বছর শিক্ষার্থী ও অভিভাবকদের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে মন খারাপ, পাসের হার কম, জিপিএ-৫ পাওয়া যেন সোনার হরিণ। তবু এই কঠিন বাস্তবতাকে জয় করে সবাইকে তাক লাগিয়েছেন সুমাইয়া। সে এসএসসিতেও একই ফলাফল করেছে। অভাব-অনটন তাদের সংসারে নিত্য সঙ্গী। তাই মায়ের সঙ্গে নকশিকাঁথা সেলাই করে এবং টিউশনি করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

সুমাইয়ার পিতা সুহাতা গ্রামের ইজিবাইক চালাক মো. জীবন মিয়া। তার আয়ে সংসার চলে না, তাই মা পারভীন আক্তার বাড়িতে কাঁথা সেলাইয়ের কাজ করেন। ১০০০ থেকে ১৫০০ টাকার বিনিময়ে মানুষের অর্ডার দেওয়া কাঁথা সেলাই করে মা-মেয়ে। সুমাইয়ার কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ায়। চাচা স্বপন মিয়ার অনুপ্রেরণায় গুঞ্জন পাঠাগারে নিয়মিত পড়াশোনা করে।

সুমাইয়া জানায়, "আমার বাবা ঋণগ্রস্ত, অটোরিকশা চালিয়ে কিস্তি শোধ করতে কষ্ট হয়। আগামী দিনের পড়াশোনা নিয়ে চিন্তায় আছি। কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, প্রয়োজনে আরো পরিশ্রম করব। "

বইমজুর হিসেবে পরিচিত সুমাইয়ার চাচা হাবিবুর রহমান স্বপন বলেন, "অসম্ভব মেধাবী সুমাইয়া, দর্জি কাজ, কাঁথা সেলাই এবং টিউশনি করে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। যারা তার পাশে ছিলেন- বিশেষ করে শিক্ষকমণ্ডলী তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মেয়েটি যেন উচ্চশিক্ষা নিতে পারে, সে জন্য সমাজের দয়ালু মানুষদের সহযোগিতা প্রয়োজন। "

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram