ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

হাতিয়ায় বিপুল পরিমাণ মাছ-জাল ও ৫ ট্রলারসহ ৪৬ জেলে আটক

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযানে সরকার ঘোষিত ২২ দিনের সারাদেশ ব্যাপী নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঠেঙ্গারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ, জাল ও ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করেছে মৎস্য দপ্তর ও নলচিরা নৌ-পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ, জাল ও ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। বেলা সাড়ে ১১টার সময় ট্রলারসহ জেলেদেরকে উপজেলার নলচিরা নৌ-ঘাটে নিয়ে আসা হয়।

আটককৃত জেলেদের ১১ জনের বাড়ি হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে এবং বাকিদের বাড়ি লক্ষ্মীপুরের কমল নগরে।

এদিকে, আটককৃত ট্রলারসমূহ ঘাটে আসার পর মাছগুলো হরিলুট হতে দেখা যায়। এ নিয়ে একে অপরের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হতেও দেখা যায়।

নলচিরা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, রাত ১টার দিকে অভিযান চালিয়ে অসাধু মৎস্য আহরণকারীদের আটক করে ঘাটে নিয়ে আসতে সক্ষম হই। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মা ইলিশ রক্ষা ও প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। যা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। অথচ কিছু অসাধু মৎস্য আহরণকারী এ আইন অমান্য করে নদীতে মাছ শিকারে নামে।

তিনি আরো বলেন, মাছ-জাল ও ট্রলারসহ যেসব জেলেদের আটক করা হয়- তা কিছুক্ষণ পর ইউএনও এসে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram