ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

সাতক্ষীরায় ৬ দিন বয়সের কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যা করলো মা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় মা তার নিজের ৬ দিন বয়সের কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পরে রাত ১১টার দিকে পুলিশ স্থানীয় কাজিরহাট হাইস্কুলের পাশে খালের পানিতে কচুরিপানার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক মা শারমিন সুলতানা (২৬) কে আটক করেছে। আটক শারমিন সুলতানা কলারেয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।

থানা পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে তিনটা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুটির পিতা ইব্রাহিম খলিল বাড়িতে এসে বাচ্চাটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এসময় শিশুটির মা শারমিন সুলতানা তার সন্তানকে কেউ বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে এমন অভিযোগ তোলেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল কলারোয়া থানায় আসেন একটি সাধারণ ডায়েরি করেন।

ঘটনা শুনে বিষয়টি সন্দেহজনক মনে হলে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বাচ্চাটির পিতা ইব্রাহিমকে সাথে নিয়ে তার বাড়িতে আসেন। এসময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইব্রাহিমের স্ত্রী শারমিন সুলতানা নিজেই তার কন্যা শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করেন।

পরে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে ডিবি ও কলারোয়া থানা পুলিশ ঘাতক মা শারমিন সুলতানার দেয়া তথ্য মতে রাত ১১ টার দিকে স্থানীয় কাজিরহাট হাইস্কুলের পিছনে খালের পানিতে কচুরিপানার মধ্যে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় শিশুটির পিতা ইব্রাহিম খলিলের মা কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সুফিনুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে বৌমা শারমিন সুলতানার নামে রাতে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির মা শারমিন সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram