ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: 'সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব সামনের সড়কে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহমুদ, উপজেলা সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ সংগঠনের জেলা ও উপজেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা বার্তা প্রচার করেন। এ ছাড়া পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নানা জটিল রোগের কারণ হয়। তারা সিসা দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram