ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

বরিশালের বাবুগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- “হাত ধোয়ার নায়ক হোন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আবিদ ওসমান।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আহমেদ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

হাত ধোয়া প্রদর্শনীতে শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখে। আয়োজকেরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা বৃদ্ধি এবং সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram