ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

বিরামপুরে চায়না দুয়ারী জাল উচ্ছেদ অভিযান: দেশীয় মাছের সঙ্কট বাড়ছে

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ভগবতিপুর ও ছোট যমুনা নদী এলাকায় মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ৪টি এবং ফিক্সড ইঞ্জিন জাল ২টি জব্দ করা হয়েছে। পলিপ্রয়াগপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আনিসুর রহমানের ফিক্সড ইঞ্জিন জাল নদীতে বসানো অবস্থায় ধরা পড়ে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, পলিপ্রয়াগপুর ইউনিয়নের ইউপি সদস্য ফজলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিষিদ্ধ জাল নদীতে বসানোর অপরাধে আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চায়না দুয়ারী জাল এবং ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে দাহ করা হয়, যাতে এ ধরনের অপরাধ প্রতিহত হয়।

তবে উদ্বেগজনক বিষয় হলো, উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদীতে এখনও নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকার চলছে। বিশেষ করে খানপুর ইউনিয়নের দিগলচান্দ, আশুরার বিল, বিনাইলের খাড়ি, দেশমা, পাঠন চড়া ও ছোট যমুনা নদীর তীরবর্তী জলাশয়গুলোতে এই অবৈধ কার্যক্রম চোখে পড়ছে।

মৎস্য কর্মকর্তাদের যথাযথ তদারকির অভাবে দেশীয় মাছের সংখ্যা ক্রমেই কমছে, যা স্থানীয় মৎস্যজীবী ও জনগণের জন্য বড় উদ্বেগের কারণ। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে ছোট ছোট মাছও নিঃস্ব হয়ে যাচ্ছে, ফলে নদী ও খালের মাছের প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ জাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, যাতে মাছ সংরক্ষণ ও মৎস্য শিকার নিয়ন্ত্রণ সম্ভব হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram