ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2025

চৌগাছার মাশিলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নারী-শিশুসহ ৯ জনকে পুশব্যাক

চৌগাছা (যশোর) প্রতিনিধি: চৌগাছা সীমান্তের বয়রা বিএসএফ ও মাশিলা বিজিবি ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক শেষে ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়।

বাংলাদেশে পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ফুড়িয়াখালি গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে আব্দুর রাজ্জাক (৪৭), তার স্ত্রী খাজিদা আক্তার (৩৫) ও ছেলে মাস্টার আব্দুল্লাহ খান (৮), সিলেট জেলার সদর উপজেলার তেররতন গ্রামের তৌদিহ মিয়ার মেয়ে ইয়াসমিন খাতুন (৩০), গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার পানজুরা গ্রামের আব্দুল মজিদের মেয়ে রাজিয়া বেগম (৩০), ময়মনসিংহ জেলার সদর উপজেলার ব্রিটিশবাড়ী গ্রামের দোলাল খানের মেয়ে কাজল লিপি (৪৫), দিনাজপুর জেলার বিরল উপজেলার মকলেশপুর গ্রামের মনছুর আলীর ছেলে লিটন খান (২৪), দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ গ্রামের মুন্সি টুডুর ছেলে সুনিল টুডু (২৬) এবং একই উপজেলার কাকদুয়ারী গ্রামের আব্দুল আমিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২)।

৪৯ মাশিলা সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ উদ্দিন বলেন, “ভারতের বয়রা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেয়। আমরা তাদের চৌগাছা থানা পুলিশের হেফাজতে দিয়েছি।”

পুশব্যাক হওয়া আব্দুর রাজ্জাক খান বলেন, “আমাদের মধ্যে কেউ ভারতের গোয়ায়, কেউ হরিয়ানায়, আবার কেউ উত্তরখণ্ডে ছিলাম। সেখান থেকে বিএসএফ আমাদের ক্যাম্পে নিয়ে আসে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়।”

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রোববার বিকেলে ৯ জন বাংলাদেশিকে পুশব্যাক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram