ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী নিকট অন্তর্বতীকালীন সরকার প্রধান ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, বাংলাদেশ মাধ্যমিক আদর্শ শিক্ষক পরিষদের জেলা সভাপতি হাসিবুল আলম লিটন ও সেক্রেটারী সাইফুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা আদর্শ শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাও: মাহমুদুল ইসলাম ও সেক্রেটারী সাইদুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে শিক্ষকদের মর্যাদা, সম্মান ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা না থাকলে শিক্ষা কার্যক্রমের মানও ব্যাহত হয়।

বক্তারা তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন- শিক্ষকদের বাড়ি ভাতা ৪৫% নির্ধারণ করতে হবে। চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান করতে হবে। শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত ১,০৭৯টি ইবতেদায়ী মাদরাসা অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষা উন্নয়নের মূল চালিকাশক্তি হলেন শিক্ষক। অথচ বছরের পর বছর তাদের ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram