ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

​তিনি বলেন, আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং-এর মতো সামাজিক সমস্যাগুলো দূরীকরণে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন উৎসব-পার্বণে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আত্রাই একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে বজায় থাকে।

​সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং, আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন, উপজেলা মুক্ আফজাল হোসেন, মঞ্জরুল আলম, মামনুর রশিদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram