ঢাকা
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:১৭
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং ৩ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষকরা।

আজ রোববার সকাল সাড়ে ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, কানসাট সলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, বালুগ্রাম আদর্শ কলেজের সহ অধ্যক্ষ গোলাম ফারুক মিঠুন, বালুগ্রাম আদর্শ কলেজের বাংলা বিভাগের প্রধান মোখলেসুর রহমান।

এসময় শিক্ষকদের আন্দোলনের সাথে একত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়াবে আমীর মোঃ লতিফুর রহমান ও বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম।

বক্তারা অবিলম্বে শিক্ষকদের উপর নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং শিক্ষকদের বাড়িভাড়াসহ ৩ দফা মেনে নেয়ার দাবি জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram