ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৭
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিদ্যমান সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০০৯ বহাল ও কমিশন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১ টার সময় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন এসোসিয়েশনের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সিনিয়র সভাপতি কাজি সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা, বিদ্যমান সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০০৯ বহাল রাখা; ডিলারদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও দোষারোপের অভিযোগ এবং অপপ্রচার বন্ধ করা; সার ডিলারদের কমিশন বৃদ্ধি; বিদ্যমান খুচরা সার ডিলারদের বহাল রাখা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদা মোতাবেক শতভাগ সার বরাদ্দের দাবি জানান।

মানববন্ধন শেষে বিদ্যমান সার ডিলার নিয়োগ, সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০০৯ বহাল, কমিশন বৃদ্ধিসহ ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন নেতৃবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram