ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:৫০
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

সুনামগঞ্জে ৭ দফা দাবিতে সওজ কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

একে মিলন, সুনামগঞ্জ: সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর উপদেষ্টা সুদীপ্ত চন্দ্র দাস, সভাপতি মো: মশিউর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান, সদস্য কবিরসহ সকল শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর সদস্যবৃন্দ।

সাত দফা দাবি গুলো হলো,

১. ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের ১ম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে।

২. সওজ এর সকল মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের "৩২১১১০৪- আনুষঙ্গিক প্রতিষ্ঠান" কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে।

৩. সওজ এর সকল মাস্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক অবিলম্বে রাজস্বখাতে আনয়ন করতে হবে।

৪. ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত শ্রমিক কর্মচারীদের দ্রুত স্হায়ীকরণসহ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করতে হবে।

৫. সওজ এর কর্মরত মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা/২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।

৬. সওজ এর কর্মরত মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে।

৭. সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রণয়ন করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram