ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2025

আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পুইসাওতা খালে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই জালগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, পুলিশ প্রসাশনসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নূরে আলম সিদ্দিক বলেন, সরকার দেশের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে এই প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও বলেন, পুইসাওতা খালসহ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সুতি ও রিংজাল ব্যবহার করে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, দীর্ঘমেয়াদী মৎস্য সম্পদ সুরক্ষার জন্য অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। এই জালগুলো ব্যবহারের ফলে মাছের ছোট পোনা থেকে শুরু করে বড় মাছও ধরা পড়ে, যা মৎস্য জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তিনি স্থানীয় জেলে ও জনসাধারণের প্রতি অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগে সকলের এগিয়ে আসারও অনুরোধ করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram