

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনহাজুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা নাজিম উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এএসএম নাজেম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ। এসময় উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হকসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আটঘরিয়া উপজেলা ও পৌরসভায় মোট ৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিষ্টি কুমড়া, শসা, বেগুনের বীজ এবং ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে জনপ্রতি কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও কৃষি অফিস থেকে এসকল কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।

