ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2025

ধামইরহাটে তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি ও ঢাকায় আন্দোলনরত অবস্থায় শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের আয়োজনে দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা পরিষদের সমানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন শিক্ষক-কর্মচারীরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সেননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবদুস সোবহান, ধাইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ধুরইল আলিম মাদ্রাসা সুপার আবদুল গফুর, সহকারী প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুর রউফ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা চাকরি জাতীয়করণসহ মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসাভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করণে তিন দফা দাবির স্লোগান তোলেন। দাবি আদায় না হলে আগামিতে আরও বড় পরিসরে কর্মসূচি পালনের কথা মানববন্ধনে জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram