ঢাকা
logo
প্রকাশিত : October 15, 2025

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তি নাশকতা মামলায় কারাগারে

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা ১৫ এর দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে প্রথমে কালিয়া থানার দু’টি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর নড়াগাতী থানার আরো দু’টি নাশকতা মামলায় মুক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নেয়া হয়। এ আদালতের বিচারক মারুফ হাসানও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় করা মামলায় গ্রেফতারের পর গত ২৫ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram