ঢাকা
logo
প্রকাশিত : October 15, 2025

নবীনগরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

মো: আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে গতকাল (১৪/১০/২৫) তিতাস নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় ছেলে একরাম খাঁ (২২) কে জীবিত উদ্ধার করা গেলেও তার বাবা সিদ্দিক খাঁ (৫০) এখনো নিখোঁজ।

জানা যায়, সিদ্দিক খাঁ ও তার ছেলে একরাম খাঁ নিজেদের জমিতে কাজ করতে নদীতে নামেন। হঠাৎ প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই ভেসে যান। তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আকরাম খাঁ কে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু তার বাবা সিদ্দিক খাঁ কে এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই।

নবীনগরের ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় তল্লাশি চালিয়েও সিদ্দিক খাঁ কে উদ্ধার করতে পারে নাই। পরে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা উদ্ধার অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ভৈরব থেকে ডুবুরি দল এসে কাজ করছে। আশা করছি দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram