ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫২
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

মাধবপুরে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, চেয়ারম্যানের সুপারিশ অস্বীকারে জনমনে প্রশ্ন

ইলিয়াস কাঞ্চন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে রাস্তা নির্মাণকে ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। ইউএনও বরাবর দাখিল করা এক আবেদনে ইউনিয়ন চেয়ারম্যানের লিখিত সুপারিশ থাকলেও পরে তিনি সেই সুপারিশ অস্বীকার করায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও নানা প্রশ্ন।

জানা গেছে, নজরপুর গ্রামের বাসিন্দা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে গ্রামের ভাঙাচোরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। সোমবার (১৩ অক্টোবর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে রাস্তা নির্মাণের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান মীর খুরশেদ আলমের স্বাক্ষরযুক্ত সুপারিশপত্রও সংযুক্ত ছিল।

ইউএনও বিষয়টি নিশ্চিত করতে চেয়ারম্যান মীর খুরশেদ আলমকে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি এমন কোনো সুপারিশ করিনি।” তবে ইলিয়াস কাঞ্চনের দাবি, ইউএনওর ফোনের পর তিনি নিজে চেয়ারম্যানকে কল দিলে, তখন চেয়ারম্যান সুপারিশ দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, “ইউএনও সাহেব ফোনে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি সুপারিশের কথা অস্বীকার করেন। অথচ আমার আবেদনের কপিতে তাঁর স্বাক্ষর রয়েছে। এতে আমি হতবাক ও ক্ষুব্ধ।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে তারা দীর্ঘদিন অবহেলিত ওই রাস্তা দ্রুত সংস্কারের দাবিও জানিয়েছেন।

স্থানীয়দের একাংশের মন্তব্য, “রাস্তা নিয়ে এই ধরনের বিভ্রান্তি গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

চেয়ারম্যান মীর খুরশেদ আলমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram