ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৪
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

ধানের শীষ নিয়ে কটূক্তি, শাস্তির দাবিতে মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ধানের শীষ প্রতীক নিয়ে কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “ধানের শীষ আমাদের বিশ্বাস, আদর্শ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীক নিয়ে অবমাননাকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়া যায় না।” তারা উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, “যে নেতা দলের প্রতীক ও আদর্শকে অসম্মান করে, তার জায়গা বিএনপিতে হতে পারে না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তৃণমূলের কর্মীরা হতাশ হবে।”

মানববন্ধনে বক্তব্য দেন ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ গোলাম মো. ইয়াহিয়া, উপজেলা ওলামাদলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন প্রমুখ। এসময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান দলীয় প্রতীক ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য।

জাহিদ আমিন বলেন, 'উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে তিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। শহীদ জিয়ার একজন কর্মী এ ধরণের কথা বলতে পারে না। ধানের শীষ গণতন্ত্র ও মানবতার প্রতীক। ১৭ বছরের আন্দোলনের প্রেরণা ছিল ধানের শীষ। সেই প্রতীককে নিয়ে কটূক্তি করা হয়েছে। এতে আমাদের অন্তরে রক্তখরণ হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা এর শাস্তি দাবি করছি।'

উল্লেখ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া ধানীখোলা ইউনিয়নে এক মতবিনিময় সভায় বলেন, “অনেক মিষ্টি-মিষ্টি কথা বলবে, আপনাদের কাছ থেকে ভোট নিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করবে। ডা. লিটন এমপি হবেন ইনশাআল্লাহ। আপনারা ভোট চাইবেন, এলাকায় যাবেন, মা-বোনদের বলবেন; বহু মানুষকে ভোট দিয়েছি, দেখেছি আমরা ডা. লিটনকে ভোট দেবো। কিসের ধানের শীষ, কিসের উমুক, কিসের কিসব দেখে কাজ করতে হবে। আমরা ডা. লিটনকে ভোট দেবো।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram