ঢাকা
logo
প্রকাশিত : October 14, 2025

চিলমারীতে হয়রানি বন্ধ ও জেলেদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মিথ্যা মামলায় আটক দুই জেলে রবীন্দ্র চন্দ্র ও গোবিন্দ্র চন্দ্রের মুক্তি, মামলা প্রত্যাহার, জেলে হয়রানি বন্ধ এবং জেলেদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়গাছ মাঝিপাড়া ব্রহ্মপুত্র নদ তীরে ভুক্তভোগী জেলে সম্প্রদায়ের সদস্যরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সাইদ হোসেন পাখি, আকিবুর রহমান আকা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিমুল এহসান জাকী, আটক জেলে রবীন্দ্র চন্দ্রের স্ত্রী আলো রাণী, গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী পুতুলি রাণী প্রমুখ।

মানববন্ধনে গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী পুতুলি রাণী বলেন, আমার স্বামী জেলে। এখন কিস্তির টাকা আর জামিনের টাকা কিভাবে দেব? নদীতে মাছ ধরা কি অপরাধ? প্রশাসনের হয়রানি থেকে আমরা মুক্তি চাই।

আটক জেলে রবীন্দ্রচন্দ্রের স্ত্রী আলো বলেন, আমার স্বামীর মুক্তি চাই। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ জেলে থাকায় আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। মাছ না ধরলে আমাদের সংসার চলে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram