ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৫
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও হলরুম উদ্বোধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মা সমাবেশ ও হলরুম উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের সদস্য সচিব জেছের আলী।

প্রধান শিক্ষক (অব:) আব্দুল হাই এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট সিভিল সার্জনের প্রতিনিধি ডা: শহীদ হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম ও আবু তারেক মো: রওনক আকতার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আয়েশা সিদ্দীকা তাওহীদা, অভিভাবক জুলি আকতার, শিক্ষার্থী মরিয়ম তাসনিম প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি আরো যত্নবান হতে হবে এবং তাদের লেখাপড়া যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড দ্যা মিল চালু এবং এ বিদ্যালয় থেকে যেন এসএসসি পরীক্ষা দিতে পারে সে বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram